1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

মো. মাহবুবুর রহমানের রম্য কবিতা

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

ওয়ান মিলিয়ন ফলোয়ারস
—————————————-

ভোলানাথের ওয়ান মিলিয়ন ফলোয়ারস
ভিডিও দিলেই লাখ লাখ ভিউ
যেখানে যায় সবাই ঘিরে ধরে
ভক্তকুলের বিশাল লম্বা কিউ।

ভোলানাথ গায়ক, নাকি নায়ক?
ভোলানাথই জবাব দিতে তো তো…
তবুও সে বিরাট সেলিব্রেটি
ওয়াও! অসাম! কমেন্টস শত শত।

ভোলানাথের খিস্তিখেউর দেখে
ভক্তকুলের দাত কেলানো হাসি-
টিভি-বেতার সবাই তারে ডাকে
এসব দেখে চটেন পাড়ার মাসি।

মাসি? নাকি লক্ষ কোটি ভক্ত?
মানবো কাকে সঠিক ভিউয়ার্স বলে?
সবাই যাকে বলছে সাবাস! সাবাস!
তাকে দেখে মাসির কেন জ্বলে?

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর