1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পঠিত

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরি খেলবে লঙ্কান নারীরা।

সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। সেদিনই তারা চলে যাবে রাজশাহীতে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।

ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল দুই দল যাবে সিলেটে। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। এই ফরম্যাটের সব কটি ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে, সন্ধ্যা ৬টা থেকে। সফর শেষ করে ৩ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা নারী দল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর