1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইন্টারনেট সেবার খোঁজ ভারত-নেপালে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সরকারি হিসাবেই বাংলাদেশে সক্রিয় ফ্রিল্যান্সার ৭ লাখের বেশি। নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ‘মুক্তপেশা’ হিসেবে ফ্রিল্যান্সিং বেছে নেওয়া তরুণ-তরুণীর এ সংখ্যা বাড়ছেই। সরকার সবসময় তাদের কাজের ভালো পরিবেশ নিশ্চিত করার কথা বলে আসলেও তা যেন আশ্বাসেই সীমাবদ্ধ। নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়াটাই বর্তমানে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা।

বিশ্বব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশে মাসে অন্তত ৭ বার ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়। তবে চলতি জুলাই মাস যেন ফ্রিল্যান্সারদের জন্য এক দুঃসহ সময়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১০ জুলাই থেকে ইন্টারনেটে ধীরগতির শুরু। ১৫ জুলাই থেকে ধীরগতি আরও খারাপের দিকে যায়। ১৮ জুলাই রাত ৯টার দিকে হঠাৎ সারাদেশে ইন্টারনেট শাটডাউন হয়ে যায়। এতে যেন মাথায় বাজ পড়ে ফ্রিল্যান্সারদের।

ফ্রিল্যান্সার ও খাতসংশ্লিষ্টরা বলছেন, ইন্টারনেট শাটডাউন মানেই তাদের দম বন্ধ। সেখানে টানা পাঁচদিন পুরোপুরি শাটডাউনে তাদের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে ওঠে। ফলে বাধ্য হয়েই স্বপ্ন বাঁচাতে অনেকে ছোটেন ভারতে, অনেকে নেপালে। তবে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা থাকায় সবচেয়ে বেশি বাংলাদেশি ফ্রিল্যান্সার ছুটে গেছেন হিমালয়ের দেশ নেপালে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর