1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

রাজধানী ঢাকার আকাশ শুক্রবার সন্ধ্যার পর মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়, যা পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রামপুরা, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ এ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। কেউ ছাতা ব্যবহার করেন, কেউ দোকানপাটের ছাউনির নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করেন।

রামপুরা ইউলুপের নিচে অপেক্ষা করছিলেন দিপু চন্দ্র। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, সঙ্গে ছাতা নেই। এছাড়া গণপরিবহনেও জায়গা পাওয়া যাচ্ছে না।’

ইফতারের আমেজ কাটতে না কাটতেই হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী। শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টির পর শুরু হওয়া মাঝারি বর্ষণে নগরজীবনে কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার কিছুটা পরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ইফতারির পর পর এমন বৃষ্টিতে বাড্ডার সড়কের পাশে দোকানগুলোতে আশ্রয় নিয়েছেন অনেক পথচারী। তাদের মধ্যে একজন এহসানুল হক। তিনি বলেন, অফিসে ইফতারি শেষ করে কিছুক্ষণ পর বের হয়েছি আর তেমনি আকস্মিক শিলাবৃষ্টি শুরু হলো। দুই একটা শিল কুড়িয়ে নিয়ে দোকানে আশ্রয় নিলাম। অনেক দিন পর ঢাকায় এমন শিলাবৃষ্টি দেখলাম। প্রথম ২ মিনিট শিলাবৃষ্টি হওয়ার পর স্বাভাবিক বৃষ্টি শুরু হয়েছে, যা প্রায় ১৫/২০ মিনিট স্থায়ী ছিল।

একই রকমের অভিমত করে রামপুরার দিক থেকে রিকশা চালিয়ে আসা চালক এরশাদ আলী বলেন, অনেক দিন পর এমন শিলাবৃষ্টি হয়েছে। যদিও অল্পসময়ের শিলাবৃষ্টি কিন্তু পরের বৃষ্টি ছিল স্বাভাবিক বৃষ্টি। আমার গাড়িতে যাত্রী ছিল, স্বাভাবিকভাবে এখন বৃষ্টি হওয়ার কথা নয় তাই কোনো প্রস্তুতি ছিল না, গাড়িতে পলিথিন ছিল না। যে কারণে আমার রিকশার যাত্রী এবং আমি দুজনই ভিজে গেছি। পরে রিকশা থামিয়ে এক দোকানের বারান্দায় দাঁড়িয়েছি। বৃষ্টি হয়েছে মোটামুটি ১৫ মিনিটের মতো।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর