1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পঠিত

ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। এতে ছয়জন নিহত ও অনেকে আহত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভোরে এ হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তারা বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, কিছুক্ষণ আগে আরেকটি আবাসিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। বর্তমানে রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

রেড ক্রিসেন্টের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলগুলো একটি বিধ্বস্ত ভবনে প্রবেশের চেষ্টা করছে এবং একটি উদ্ধারকারী কুকুর ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় রাস্তার ওপর ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তেহরানে একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে ব্যাপক হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তেহরানে রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আবাসিক এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা, সিএনএন

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর