1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে এনএইচএ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬০ বার পঠিত

৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। রোববার (৮ মার্চ) রাজধানীর হাতিরপুলে একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম।

তিনি বলেন, ‘৬ মাসের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করবো। এজন্য প্রস্তুতি নিন। ভালো কাজে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিপদে এগিয়ে যেতে হবে। সুদৃঢ় ঐক্য গড়তে হবে।’

অধ্যাপক ডা. শাদরুল আলম বলেন, নিজেরাই স্বাস্থ্যসেবার মানদণ্ড হতে হবে। নিজেরা এমন হতে হবে, অন্যরা যাতে বলতে পারে অমুকের মতো হও। সততা কর্মদক্ষতা থাকতে হবে।

এনএইচএর সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বলেন, জেলা-উপজেলা পর্যায়ে অনেক জায়গায় বেড বাড়ছে, কিন্তু চিকিৎসকসহ অন্যদের পদ তৈরি হয়নি। আমরা এ নিয়ে ইন্টেরিম সরকারকে জানিয়েছি। কাজ করেছিলাম। বাংলাদেশে হেলথ সেক্টরে সমস্যার শেষ নেই। এটা সমাধানের জন্য আমরা সবাই এক ছাতার নিচে কাজ করতে চাই। সবাইকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জয়নুল আবেদীন টিটু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার, এনএইচএর যগ্ম আহ্বায়ক ডা. গউসুল আজম, মুখ্য সংগঠক ডা. হুমায়ুন কবির হিমু এবং ল জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর