1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আত্মহত্যা করলে মায়া হয়, ডিভোর্স দিলে সমাজের কটাক্ষ শুনতে হয় : শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

সম্প্রতি অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা। অনেকেই এই মৃত্যুর জন্য দায়ী করছেন অভিনেতাকে। কেউ কেউ বলছেন ইকরা কেন এই পথ বেছে নিল, তিনি ‘আত্মহত্যা’ না করে বিচ্ছেদের পথ বেছে নিতে পারতেন।

এবার বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে আত্মহত্যা করলে মায়া হয়, আবার ডিভোর্স দিলে সমাজের কটাক্ষ শুনতে হয়।

শবনম ফারিয়া বলছেন, ‘কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন, খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারলো না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে।’

এখানেই শেষ নয়, বিচ্ছেদের পরে বিয়ে হলেও মেয়েদের নানা কথা শুনতে হয়। বিষয়টি নিয়ে ফারিয়া বলছেন, ‘ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, কত নম্বর বিয়ে, এইটা কয়দিন টিকবে দেখবো, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না।’

শবনম ফারিয়া সবসময়ই সামাজিক বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলে থাকেন। এ নিয়ে তাকেও কম কটূ কথা শুনতে হয় না। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে তাকে নানা ভাষাতেই আক্রমণ করে নেটিজেনদের একাংশ। তবুও সামাজিক মাধ্যমে তিনি সরব।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর