1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারী টি-টুয়ান্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শ্রীলঙ্কা ইতিহাস গড়লো

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালটা ঠিক ফাইনালের মতো জমলো না। একপেশে ম্যাচ উপহার দিলো শ্রীলঙ্কা। পাত্তাই পেলো না ভারতের মেয়েরা।

ডাম্বুলায় নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৮ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এবারই প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিতলো লঙ্কান মেয়েরা।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৬৫ রানের বেশ চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়েছিল ভারত। মান্ধানা ৪৭ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ৬০ রানের ইনিংস।

শেষদিকে জেমিমাহ রদ্রিগেজ ১৬ বলে ২৯ আর রিচা ঘোষ খেলেন ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস।

জবাবে শুরুতেই বিস্মি গুনারত্নে ১ রান করে রানআউটের কবলে পড়লেও জয় পেতে কষ্ট হয়নি শ্রীলঙ্কার। অধিনায়ক চামারি আত্তাপাত্তু আর হর্ষিতা সামারাবিক্রমা দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে দেন।

৪৩ বলে ৬১ করে আউট হন আতাপাত্তু। এরপর কভিষা দিলারিকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন সামারাবিক্রমা। ৫১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। দিলারি অপরাজিত থাকেন ১৬ বলে ৩০ রানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর