1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেশ জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে তারেক রহমান : বিচারপতি আব্দুস সালাম মামুন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন বলেছেন, দেশ জাতির কল্যাণে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তারেক রহমান। তিনি বুধবার (১৮ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল – বিসিআরসি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেকের প্রাক্কালে সুস্বাগত,অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল বিসিআরসি’র সভাপতি ও অগ্রণী বার্তা সম্পাদক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রটোকলের পিএস ও সাবেক অতিরিক্ত সচিব ড. জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য মোঃ লুৎফর রহমান, ই-ক্রয় ডটকম এর ব্যবস্হাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম, টাংগাইলের বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম মোতালেব, বিশিষ্ট সমাজসেবী ডঃ মোঃ আলমগীর হোসেন,দৈনিক ফলাফল পত্রিকা ‘র সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ।
বিচারপতি মোঃ আবদুস সালাম মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ সমর্থনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই- তৃতীয়াংশে জয়লাভে আজ সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের কাছে জাতির প্রত্যাশা অনেক। সকল চ্যালেন্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ,বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা,দূর্নীতি দমন ও মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তারেক রহমান এগিয়ে যাবেন বলে আমরা আশা করছি। সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন ডঃ জিয়াউল ইসলাম মুন্না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর