1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দর্পন প্রপার্টিজের তথ্য সন্ত্রাসের, তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তীব্র প্রতিবাদ জানানো হয়। এ সময় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, মা. কামাল হোসেন, মো. গোলাপ মিয়া, হারুন অর রশিদ, আলী আকবর, সিরাজ প্রমুখ।

সংবাদ সম্মেলনে তারা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানাধীন নয়ানগর এলাকার ৫৩ নং ওয়ার্ডের বাঘমারা গ্রামের ১নং রোডের বাসিন্দা। উক্ত এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর তত্ত্বাবধানে নির্মাণাধীন রাস্তাটি ৮০ মিটার বৃদ্ধির জন্য আমরা গ্রামবাসী নিজেদের চলাচলের সুবিধার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাবর আবেদন করি। আমরা গ্রামবাসীর প্রয়োজনে নিজেদের জায়গার উপর দিয়ে রাস্তাটি নেওয়ার জন্য আবেদন জানাই। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাস্তাটি ৮০ মিটার বর্ধিতকরনের অনুমোদন প্রদান করে। রাস্তা নির্মানের জন্য ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর উপর দায়িত্ব হস্তান্তর করে। তারই ধারাবাহিকতায় গ্রামবাসীর স্বেচ্ছায় ব্যক্তিগত জায়গা ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ৮০ মিটার রাস্তা বর্ধিতকরনের কাজ শুরু করে। উল্লেখ্য বিষয় এই যে, আমাদের গ্রামের পাশেই দর্পন প্রপার্টিজ লিঃ এর অধিনে একটি হাউজিং সোসাইটির কার্যক্রম চলমান রয়েছে। উক্ত দর্পন কোম্পানী এই ৮০ মিটারের মধ্যে অবস্থিত পরিবারগুলোকে উচ্ছেদ করার লক্ষ্যে বহুদিন যাবৎ নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে আসছে এবং এই রাস্তা যাতে বৃদ্ধি না হয় সেই চেষ্টা ও তদবির চালিয়ে আসছে। তারই প্রেক্ষিতে তারা (উক্ত কোম্পানী) মিথ্যার আশ্রয় নিয়ে আমাদের রাস্তার চলমান কাজের কিছু ভিডিও ফুটেজ ধারন করে অত্র এলাকার বাইরের ১৫-১৬ জন বহিরাগত লোক নিয়ে দর্পন কোম্পানী নিজেরাই গ্রামবাসীর অভিনয় করে আমাদের এলাকার বাইরে অন্য কোথাও অবস্থান নিয়ে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের আয়োজন করে।

তারা তাদের মানববন্ধনে উল্লেখ করে যে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড গ্রামবাসীর অনুমোদন ছাড়া জোরপূর্বক রাস্তা নির্মান করছে এবং এলাকাবাসীর ঘড়বাড়ি ভেংগে দিচ্ছে। আমরা গ্রামবাসী দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের এবং দর্পন প্রপার্টিজ লিঃ এর ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমরা স্বতস্ফুর্ত ভাবে রাস্তা নির্মানের সুবিধার্থে নিজেদের জায়গায় অবস্থিত ঘড়বাড়ি স্বেচ্ছায় ভেংগে দিয়েছি এবং প্রয়োজনে রাস্তা বর্ধিতকরনের লক্ষ্যে নিজেদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ও রাস্তা নির্মানের ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের সাথে কোন জোর জবরদস্তি কিংবা বলপ্রয়োগ করে নাই। বরং দর্পন প্রপার্টিজ নিজেদের হাউজিং সোসাইটির সুবিধার জন্য আমাদের পরিবারগুলোকে আমাদের নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ করার পরিকল্পনায়, নিজেই এলাকাবাসীর অভিনয় করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে কোন এলাকাবাসী ছিলো না। উক্ত মানববন্ধন এক ধরনের ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা। এরই ধারাবাহিকতায় দর্পন কোম্পানী আমাদের পরিবারগুলোকে বিভিন্ন ধরনের মামলা মোকাদ্দমার ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে আসছে।

আমরা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, যাতে নির্মিয়মান রাস্তাটির কাজ চলমান থাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর