1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারী টি-টুয়ান্টি এশিয়া কাপের সেমিফাইনালে আজ বাংলাদেশ-ভারত মুখোমুখি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৯৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ (শুক্রবার) সবচেয়ে বড় পরীক্ষা বাংলাদেশের। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল একদম যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বিপক্ষে একদম লড়াইই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৭ উইকেটে।

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারায় ৭ উইকেটে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিগার সুলতানাদের। সেই ম্যাচে ১১৪ রানের বিশাল জয়েই শেষ চারে পা রাখে টাইগ্রেসরা।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।

ভারতের যে ফর্ম, তাতে স্মৃতি মান্ধানার দলকে হারানো বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য। তবে খেলাটি সেমিফাইনাল, নির্দিষ্ট দিনে যে দল স্নায়ু ধরে রাখতে পারবে তারাই জিতবে। নকআউট ম্যাচ বলেই ভালো কিছুর আশায় বাংলাদেশের সমর্থকরা।

এদিকে ডাম্বুলায় এশিয়া কাপের অপর সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা নারী দল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর