1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতীয় টি-টুয়ান্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক সূর্যকুমার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার অবসর ঘোষণার পর ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া,এমনটাই ধরে নিয়েছিলো সবাই; কিন্তু সবাই যা চিন্তা করেছে তার উল্টো চিন্তা করলো ভারতের ক্রিকেট টিম ম্যানেজমেন্ট।

নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরে তার টি-টোয়েন্টি দলের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিলেন সূর্যকুমার যাদবকেই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে, বোর্ডসূত্রেই জানা গেছে, পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমারকেই অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।

বিশ্বকাপে রোহিত শর্মার সহকারী ছিলেন হার্দিক পান্ডিয়া। ফলে নেতৃত্বের দৌড়ে তিনিই এগিয়ে থাকার কথা। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে পান্ডিয়া অনেক অভিজ্ঞ। ভারতকে তিন ওয়ানডে এবং ১৬ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন। গুজরাটকে শিরোপাও উপহার দিয়েছেন তিনি।

কিন্তু তাকে বাদ দিয়ে কেন সূর্যকুমারকে নেয়া হলো? এর জবাব, সম্ভবতঃ হার্দিকের ফিটনেস ও তার ওপর ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত নেয়া। এছাড়া গত বছর ওয়ানডে বিশ্বকাপের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে আইপিএল শুরুর আগ পর্যন্ত মাঠের বাইরে ছিলেন তিনি।

২০২২ সাল থেকে এখনও পর্যন্ত ভারত ৭৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে হার্দিক পান্ডিয়া খেলেছেন ৪৬টি।

সূর্যকুমার যাদবেরও ভারতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। ঘরোয়া ক্রিকেটে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে তার নেতৃত্বেই। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ড্র করে। এছাড়া ভারতীয় দলে সেরা একাদশে সূর্যকুমার থাকেন অটো চয়েজ।

গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব জুটির শ্রীলঙ্কা সফরটাই হবে প্রথম অ্যাসাইনমেন্ট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর