1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা ১৭ জন, মুগদা থানা ১১ জন, রূপনগর থানা আটজন, বনানী থানা চারজন, শেরেবাংলা নগর থানা চারজন ও বংশাল থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার (২৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. রমজান মিয়া (২২), মো. রাসেল হোসেন (৩১), মো. হৃদয় (২০), এম এ আবু তালেব (৫০), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), মো. রোকন (২৮), মো. রাজিব (২০), হৃদয় (২২), আসাদুল্লা আসু (৪৫), মো. শাহিন (৩৯), নিক্ষিল চন্দ্র বিশ্বাস (৪৫), মো. শাহিন (২৮), মো. সুজন (২৪), মো. সুমন (১৯), মো. মুন্না (১৮), সফিকুল ইসলাম (২৮) ও মো. রবিন (২৭)।

মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় শনিবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। তারা হলেন—পলাশ (৩৮), সাথী আক্তার (৩১), মো. পলাশ (৩৮), মো. রবিন (২০), রিপন (৪১), মো. পাপ্পু (৩০), মো. সোহাগ (২৬), মো. সাইফুর রহমান (২৫), মো. মামুন সরকার (২৬), মো. মমিন (৩৫) ও বাবু রায় (৬৮)।

রূপনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম (২২), মো. হৃদয় শেখ (২৭), মো. রাকিব হাসান (২৭), মো. সোহেল রানা (৩৫), মো. তৌহিদুল হাসান রিপন (৩৬), মো. ওলি (৩২), সিমান্ত (২৫) ও মো. ইউনুছ মিয়া (২৫)।

বনানী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। তারা হলেন—মো. হিরা (২০), মো. ফয়সাল আহম্মেদ (৩৫), মো. মাসুদ (৪৬) ও মো. অন্তর (২৩)।

শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে। তারা হলেন—মো. জুয়েল (৩৮), মো. তোফাজ্জল মণ্ডল (৩৬), মো. তুহিন হোসেন (২৮) ও মো. রনি হোসেন (২৫)।

বংশাল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মো. সালাউদ্দিন (৩৬) ও মো. রমজান মিয়া (৩৮) নামের দুজনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর