1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডেভিল হান্ট : ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৬ থানা এলাকায় গ্রেফতার ৪৭

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ৮ জন, বংশাল থানা দুইজন, শেরেবাংলা নগর থানা চারজন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ছয়জন ও পল্টন মডেল থানা ১২ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো. আবুল কাশেম মিয়া (৩৫), মো. আলমগীর হোসেন (৩৩), মো. ওয়াসিম মাহমুদ (৩৬), মো. আসাদ (৩৫), মো. রিপন (২৫), সাজু বেগম (৫৬), নিলয় (১৮), মো. ওয়াসিম মাহমুদ (৩৬)।

এ সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, বংশাল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো. শাকিব হোসেন (২৭) ও মো. সিজান শেখ (১৯)।

তাছাড়া, শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো. রুবেল (৩০), মো. ফিরোজ মিয়া (৫০), নাজমা (২৫) ও মো. ইউসুফ (২৭)।

মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ফরিদ হাওলাদার (৩৩), আ. সালাম (৩৫), মো. জয় (২২), মো. খোকা মিয়া (৪৫), মো. গোলাম রাব্বী (২৬), শাহজাহান (৩৫), তরিকুল মহিমিন ওরফে শিমুল (৫৫), মো. বেল্লাল হোসেন (৩০), মো. আমির ইসলাম (২৩), মো. সজীব খান (২৫), আবু সাইদ তামিম (২৩), সানি দাস (২৪), আল আমিন হোসেন (১৯), মো. সাকিব (২২), মো. মাসুদ ওরফে কের কের মাসুদ (৪৩)।

রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো. আলামিন (২৮), মো. জাকির হোসেন আকবর (৪৫), মো. সোহেল মিয়া (২৬), মো. মুন্না খান (২৫), মো. সুমন আলী (২৪), মো. শাওন (২৫)।

পল্টন মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- পবিত্র কুমার বড়ুয়া (৪৭), শান্ত (২০), হৃদয় আহম্মেদ (২২), মাসুম ওরফে লিটন (৪০), সজীব ওরফে সৈকত (২৫), শরীফ (২২), রাজন ওরফে পিচ্চি রাজন (২৭), মো. সোহেল (৩০), মো. হাসান (২৭), মো. সিরাজ (১৯), মো. শাওন ওরফে আমিনুল ওরফে জাকির (৩২), মো. রিপন (৪২)।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর