1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

প্রধানমন্ত্রীর সাবেক পিয়ন জাহাঙ্গীরের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার সাবেক পিয়ন মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে। সব ব্যাংকগুলোয় পাঠানো নির্দেশনায় তাদের অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য পাঁচ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায়।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়, জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী ৩০ দিনের জন্য ফ্রিজ করার নির্দেশনা দেওয়া হলো।

এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়।

  • প্রধানমন্ত্রীর বাসার সাবেক পিয়ন ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলাধীন খিলপাড়া ইউনিয়ন এর নাহারখিল গ্রামে। এলাকায় তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিত। দুর্নীতি ও অবৈধ উপায়ে উপার্জিত অর্থ বৃত্ত এবং ক্ষমতার অপব্যবহার করে জাহাঙ্গীর একাধিকবার ভাগীনা শিপনকে জেলা পরিষদ সদস্য ও ছোট ভাই বিএনপি নেতা আলমগীরকে ইউনিয়ন চেয়ারম্যান বানান। চেয়ারম্যান আলমগীর ও জেলা পরিষদ সদস্য শিপনের নেতৃত্বে জাহাঙ্গীর চাটখিল তথা নোয়াখালী জেলা জুড়ে বিশেষ বাহিনী গড়ে তোলে এবং রাজনৈতিক পদপদবীও ভাগিয়ে নেন,এমনকি এমপি হবার ইচ্ছাও পোষণ করেন। প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীর কত টাকার মালিক তা,তার এলাকাবাসীর মুখে মুখরোচক গুঞ্জন রয়েছে।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে না দাঁড়িয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনী হলফনামায় তার মালিকানাধীন ঢাকার বিভিন্ন এলাকা ও নোয়াখালী নিজ এলাকায় বাড়ি, জমি, ফ্ল্যাট, প্লটসহ বিপুল সম্পদের তথ্য উঠে আসে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে প্রতারণা জাহাঙ্গীরের :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১৪) চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে নাকি এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া তার চলে না। কী করে বানালো সে এই টাকা। যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে ব্যবস্থা নিয়েছি। যখনই ধরা পড়ে, তখনই ব্যবস্থা নেই।

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কারও নাম উল্লেখ না করলেও পরে জানা যায়, এই পিয়নের নাম নোয়াখালী চাটখিলের জাহাঙ্গীর আলম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর