1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হকি ফেডারেশনের সাবেক নেতার আয়কর নথি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনিরের বিরুদ্ধে প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেন।

দুদকের তথ্যমতে, সফিউল্লাহ আল মুনির জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৯৫ লাখ ১১ হাজার ৬৪৯ টাকার সম্পদ অর্জন করেছেন।

আদালত বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি সফিউল্লাহ আল মুনিরের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংশ্লিষ্ট শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত নথি জব্দের অনুমতি দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর