1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঢাকা-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন অন্তরা সেলিমা হুদা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ফিরে পেয়েছেন সাবেক মন্ত্রী নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা।

ঋণখেলাপির তালিকায় নাম অন্তর্ভুক্ত ও সমর্থনকারীদের স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। তবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান।

অন্তরা সেলিমা হুদা বলেন, ‘কিছু ভুলের কারণে আমার মনোনয়ন বাতিল হয়েছিল। তবে ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছি।’

তিনি বলেন, ‘আমার বাবা ব্যারিস্টার নাজমুল হুদা এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে যে অনবদ্য অবদান রেখেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই আমি নির্বাচনে এসেছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী এবং নির্বাচিত হলে বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো।’

ঢাকা-১ আসনে অন্তরা সেলিমা হুদার এই অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-১ আসনের বিএনপির টিকিট পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর