1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অক্ষয়ের পা ধরে তরুণীর আকুতি, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

বলিউড তারকা অক্ষয় কুমার। তিনি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভারতের বৃহন্মুম্বই পুরনিগমের নির্বাচনে ভোট দিতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন। সকালবেলা স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির কাছের ভোটকেন্দ্রে ভোট দিতে যান এ তারকা। ভোট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় হঠাৎই এক তরুণী এসে তার পা জড়িয়ে ধরেন। মুহূর্তেই সেই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণী অক্ষয় কুমারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানাচ্ছেন। তিনি জানান, তার বাবা ঋণের বোঝায় বিপর্যস্ত এবং পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে। নিজেকে অভিনেতার একজন একনিষ্ঠ ভক্ত দাবি করে তিনি তার কাছে সহযোগিতার অনুরোধ জানান।

এমন পরিস্থিতিতে তরুণীর আবেদন সরাসরি নাকচ করেননি অক্ষয়। বরং তিনি নিজের এক সহযোগীকে ইঙ্গিত করে ওই তরুণীর কাছ থেকে যোগাযোগের নম্বর রেখে নিতে বলেন। এতে অনেকেই ধারণা করছেন, ভক্তের এই আকুতিতে সাড়া দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অভিনেতা।

প্রসঙ্গত, বলিউড অন্দরে অক্ষয় কুমারকে অনেক সময় কৃপণ বলে রটনা রয়েছে। শোনা যায়, কোনো ছবি সফল হোক বা ব্যর্থ-নিজের অর্থনৈতিক হিসাব তিনি খুব সতর্কভাবে সামলান। এমন অবস্থায় এই ভক্তের ডাকে তিনি শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়ান কি না, সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর