1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কক্সবাজারে বায়োফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৪১ বার পঠিত

অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে কক্সবাজারের লং বীচ হোটেলের কনফারেন্স লাউঞ্জে বায়োফার্মা লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী এ সম্মেলনে কোম্পানির বিগত বছরের সার্বিক সাফল্য পর্যালোচনা, নতুন পণ্য ও আধুনিক বিপণন কৌশল নিয়ে বিশদ আলোচনা এবং ভবিষ্যৎ বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে আগামী বছরের অগ্রগতির রূপরেখা প্রণয়ন করা হয়।

গত ৩১ ডিসেম্বর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তাঁর সম্মানে সকল সাংস্কৃতিক আয়োজন বাতিল ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বায়োফার্মা লিমিটেডের বর্তমান চেয়ারম্যান ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা এবং শুভেচ্ছা বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজীম। সূচনা বক্তব্য প্রদান করেন কোম্পানির সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. এন. এ. কামরুল আহসান।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ডা. মিজানুর রহমান, ডা. আলী আশরাফ খান, ডা. ফজলুর রহমান মজুমদার, মো. সাইফুল আমিন, প্রফেসর ডা. জহির উদ্দিন মাহমুদসহ দেশবরেণ্য চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে বিক্রয় প্রতিনিধিদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

সারা দেশ থেকে আগত মেডিকেল প্রোমোশন অফিসার, টিম লিডার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজারসহ বায়োফার্মার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সম্মেলনটি আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সম্মেলনে বিগত বছরে সেলসে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের হাত থেকে তারা ক্রেস্ট, প্রশংসাপত্র ও আর্থিক সম্মাননা গ্রহণ করেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, হামদ ও নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠদের পুরস্কার প্রদান করা হয়। টার্গেটের চেয়েও বেশি সেলস অর্জনকারীদের বিশেষভাবে সম্মানিত করা হয় এবং একাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এদের মধ্য থেকে তিনজনকে ‘ম্যান অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয় এবং নয়জন প্রবীণ কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেলস প্রতিনিধিদের জীবন ও সংগ্রাম নিয়ে একটি হৃদয়স্পর্শী নাটিকা মঞ্চস্থ করা হয়। নাটকটিতে মাহবুবের অনবদ্য অভিনয় দর্শকদের আবেগাপ্লুত করে তোলে, যা উপস্থিত অনেকের চোখে অশ্রু এনে দেয়। নাটকটি সেলস প্রতিনিধিদের জন্য ভবিষ্যৎ পথচলার এক অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হয়। এছাড়াও র‍্যাফেল ড্রসহ নানা প্রণোদনামূলক আয়োজন সবাইকে আনন্দিত করে।

নববর্ষের দিনে, ১ জানুয়ারি ২০২৬ দুপুর ১২টায়, সম্মেলনের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বায়োফার্মার সকল কর্মকর্তা ও বিক্রয় প্রতিনিধিরা। এর মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান ডা. শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী বলেন,“আপনারা কোম্পানির মূল শক্তি। ফুল ঝরে যায়, কিন্তু মূল থেকেই যায়। আপনারাই বায়োফার্মার চালিকাশক্তি। ৪৫০০ শেয়ারহোল্ডার ও ১৫০০ কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে আমরা ৬ হাজার সদস্যের একটি বৃহৎ পরিবার।”

তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত সবাই নতুন উদ্যমে আগামী দিনের বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণে অঙ্গীকারবদ্ধ হন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলেই আয়োজনের জন্য বায়োফার্মার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর