1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৩ সোনা জয়

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

বাংলাদেশের তিন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় তিনটি সোনার পদক জিতেছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় মঞ্চে হওয়া এই আসরে অংশ নিয়ে তারা শীর্ষস্থান অর্জন করেছেন।

ক্যাম্বোডিয়ায় আয়োজিত ‘অ্যাংকর ম্যাথেমেটিক্স কম্পিটিশন ২০২৫’-এ সোনার পদক পাওয়া শিক্ষার্থীরা হলেন কিঞ্জল নাগ দিব্য, আজফার আমিন ইলহাম ও সত্ত্বিক শেখর মণ্ডল।

কিঞ্জল ষষ্ঠ শ্রেণিতে পড়েন, আর আজফার ও সত্ত্বিক সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

তিনজনই ঢাকার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে এই তিনজনই অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। বিশ্বের ২৫টি দেশের বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীরা এবারের আসরে অংশ নেন।

তিন ধাপে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আয়োজন করা হয় ক্যাম্বোডিয়ার রাজধানী নম পেন-এ অবস্থিত ইনস্টিটিউট অব টেকনোলজি অফ ক্যাম্বোডিয়ায়।

এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টির সমন্বয় করেছে প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ। প্ল্যাটফর্মটি অনলাইন নিবন্ধন, বাছাই পরীক্ষা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক আয়োজকদের সঙ্গে যোগাযোগের কাজ করে থাকে।

সমন্বয়ক প্ল্যাটফর্মটি বলছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে শিক্ষার্থীদের প্রস্তুতি ও নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশ নেওয়া সহজ হচ্ছে।

সঠিক দিকনির্দেশনা পেলে দেশের শিক্ষার্থীরা যে বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে পারে, এই ফলাফল তার প্রমাণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর