1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দশম গ্রেডে বেতন দাবি : ঢামেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

স্বাস্থ্য ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে গত ৩০ নভেম্বর দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।

আজ বুধবার কর্মবিরতি চলাকালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। এতে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কেন্দ্রীয় কমিটির সচিব মাইনুদ্দিন মঞ্জু।

আরও উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট বিভাগের সিকদার মোহাম্মদ জসিম উদ্দিন, মো. মনির হোসেন প্রমুখ। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেতন ১০ম গ্রেডে বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীরা দুর্ভোগে পড়েন। রেডিওলোজি বিভাগ বন্ধ থাকায় অনেক রোগীকে পরীক্ষা করাতে না পেরে বারান্দায় ও করিডোরে অপেক্ষা করতে দেখা যায়। মেডিসিন স্টোরের সামনেও ওষুধ নিতে আসা রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন দেখা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর