1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হৃদয়-লিটন রংপুরে, সাইফউদ্দিন ঢাকায়, তানজিম সাকিব রাজশাহীতে

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

বিপিএলের নিলাম চলছে। এরই মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার বিক্রি হয়ে গেছেন। অবিক্রীত রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার।

‘এ’ ক্যাটাগরিতে থাকা নাইম শেখ ভালো দাম পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে কিনেছে চট্টগ্রাম রয়্যালস।

৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের একই ক্যাটাগরির অপর ক্রিকেটার ছিলেন লিটন দাস। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ককে ৭০ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

‘বি’ ক্যাটাগরির তাওহিদ হৃদয় একটুর জন্য কোটির অংক ছুঁতে পারেননি। হৃদয়কে ৯২ লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স।

‘বি’ ক্যাটাগরিতে থাকা শামিম পাটোয়ারী ৬৫ লাখ টাকায় বিক্রি হয়েছেন ঢাকা ক্যাপিটালসে। একই ক্যাটাগরির তানজিম হাসানকে সাকিবকে ৬৫ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।

অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮ লাখ টাকায় বিক্রি হয়েছেন। তাকে কিনেছে ঢাকা ক্যাপিটালস। পেসার খালেদ আহমেদকে ৪৭ লাখ টাকায় কিনেছে সিলেট টাইটান্স।

‘বি’ ক্যাটাগরির ইয়াসির আলী চৌধুরীকে ৪৪ লাখ টাকায় কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। একই ক্যাটাগরির মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ লাখ টাকায় বিক্রি হয়েছেন নতুন দল নোয়াখালী এক্সপ্রেসে। জাকের আলী অনিককে ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায় কিনেছে একই দল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর