1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হংকংয়ে কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় কয়েকটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে।

স্থানীয় গণমাধ্যম আরটিএইচকে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এখনও কয়েকজন বাসিন্দা ভবনগুলোর ভেতরে আটকা পড়ে আছেন। গুরুতর দগ্ধ অবস্থায় দু’জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে কয়েকজন দমকলকর্মীও আহত হয়েছেন।

ঘটনাস্থলের আশপাশে থাকা মানুষজন কাছের একটি পথচারী সেতুতে দাঁড়িয়ে হতভম্ব হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনগুলো দেখছিলেন। নিচের রাস্তায় সারিবদ্ধভাবে অবস্থান নেয় অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কত লোক ভবনের ভেতরে আটকে আছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি।

দমকল বিভাগ স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুনের খবর পায়। বিকেল ৩টা ৩৪ মিনিটে আগুনের তীব্রতা বাড়ায় সেটিকে ৪ নম্বর অ্যালার্ম বলে ঘোষণা করা হয়।

ওয়াং ফুক কোর্ট আটটি ব্লকের একটি আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

আগুনের কারণে তাই পো রোডের একটি সম্পূর্ণ অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাস রুটগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন বিভাগ।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর