1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে নগদ সহায়তা পেতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রপ্তানি পণ্যের জাহাজীকরণের সময় ব্যবহৃত আচ্ছাদিত পরিমিত বরফকেও হিসাবের আওতায় আনা যাবে। সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

নির্দেশনায় বলা হয়, রপ্তানি প্রণোদনার জন্য বরফের পরিমাণ সরকার নির্ধারিত হারে গণনা করা যাবে। এ ক্ষেত্রে বরফসহ মোট ওজন থেকে মাছ বা চিংড়ির প্রকৃত ওজন বাদ দিয়ে যে ফল পাওয়া যাবে, সেটিকে বরফসহ মোট ওজন দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুণ করলে প্রণোদনা গণনার জন্য প্রয়োজনীয় পরিমিত বরফের হিসাব পাওয়া যাবে।

এছাড়া রপ্তানি মূল্য অবশ্যই যে দেশে পণ্য পাঠানো হবে সেই দেশ থেকেই প্রত্যাবাসিত হতে হবে। ভিন্ন দেশ থেকে মূল্য ফেরত এলে রপ্তানি আদেশ প্রদানকারী বা তাদের স্বীকৃত ব্যবসায়িক অংশীদারের মাধ্যমে তা প্রাপ্ত হয়েছে কি-না তা নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ হলেই জাহাজীকৃত পণ্যের বিপরীতে নগদ সহায়তা কার্যকর হবে।

পূর্বের নির্দেশনা অনুযায়ী, নগদ সহায়তা পেতে প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা গভীর সমুদ্রের মাছ আহরণের ক্ষেত্রে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। এখন থেকে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি মৎস্য অধিদপ্তর অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত রপ্তানিকারক হতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর