1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্না লিল্লাহ : ইসি তাহমিদা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

সংলাপে রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমেদ বলেছেন, ‘অক্ষমতা আমাদের নয়, আপনারা অসহযোগিতা করলে সেটাই অক্ষমতা। সহযোগিতা করলে আলহামদুলিল্লাহ, না করলে ইন্না লিল্লাহ।’

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের তৃতীয় দিনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশন এই সংলাপের আয়োজন করে।

ইসি তাহমিদা আহমেদ আরও বলেন, ‘নির্বাচনটা আসলে কার? নির্বাচন কি নির্বাচন কমিশনের? আমি উত্তর চাই। নির্বাচনটা কি নির্বাচন কমিশনের বিষয় নাকি এটা জাতির বিষয়? এটা জাতির বিষয়। গোটা জাতির বিষয়। কাজেই হ্যাঁ আমরা পরিচালনা করব। তো আমরা কি শুধু একা একা করতে পারব? আপনারা (রাজনৈতিক দল) যদি সহযোগিতা না করেন, অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া হবে না। এই ৫৪ বছরের মধ্যে আমরা সবাই জানি যে আইনশৃঙ্খলার অবস্থা এত খারাপ। তাই নয় কি? খুবই খারাপ। তো এই খারাপ আইনশৃঙ্খলার মধ্যেও কিন্তু আমরা একটা ভালো পূজা অনুষ্ঠান করতে পেরেছি।

পূজা নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? বা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? উঠে নাই। কাজেই গোটা জাতি যে বিষয়টা চায় সেটা হয়। তো আমাদের সঙ্গে যদি গোটা জাতি থাকে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ এবং আপনাদের সহযোগিতা সর্বাগ্রে লাগবেই লাগবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর