1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

দাবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর দাবার বোর্ডেই চিরনিদ্রায় শায়িত হলেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১০১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি | দাবা ছিল জিয়াউর রহমানের ধ্যানজ্ঞান। জীবনের শেষ মুহূর্তটাও জিয়া কাটালো দাবার বোর্ডেই। খেলার মধ্যে ক্রীড়াবিদদের মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে বাংলাদেশে এমন ঘটনা এটাই প্রথম।

জিয়াউর রহমান বাংলাদেশের দ্বিতীয় দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার খেতার অর্জন করেছিলেন ২০০২ সালে। ১৯৭৪ সালে তার জন্ম হয়েছিল দাবা পরিবারেই। বাবা পয়গাম উদ্দিন আহমেদ ছিলেন জাতীয় পর্যায়ের দাবাড়ু। স্ত্রী তাসমিন সুলতানাও ছিলেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়।

জিয়া-তাসমিন দম্পতির একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়াও দাবা খেলেন। তিনি এখন ফিদে মাস্টার। বাবা-পুত্র একসঙ্গেই খেলছিলেন চলমান জাতীয় চ্যাম্পিয়নশিপ।

বাবা-পুত্র একসঙ্গে দাবা অলিম্পিয়ার্ড খেলে অনন্য রেকর্ড গড়েছিলেন। এশিয়াতে কোনো পিতা-পুত্রের একসঙ্গে অম্পিয়ার্ডে খেলার নজির নেই। বিশ্বতেই এমন ঘটনা হাতে গোনা কয়েকটি।

নিজেকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে যাওয়া জিয়ার স্বপ্ন ছিল তার ছেলেকেও গ্র্যান্ডমাস্টার বানাবেন। ফিদেমাস্টার তাহসিন হয়তো একদিন বাবার স্বপ্ন পূরণ করতে পারবেন। তখন জিয়াউর রহমান থাকবেন অন্তলোকে।

জিয়া রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৯৩ সালে জিয়াউর রহমান আন্তর্জাতিক মাস্টারের খেতাব লাভ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর