1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ডেভেলপারস ফোরাম উত্তরার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন বিজনেস ডাইজেস্ট আইকনিক অ্যাওয়ার্ড-এ ভূষিত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

অর্থ ও বানিজ্য প্রকাশনা বিজনেস ডাইজেস্ট এর উদ্যোগে গতকাল রাজধানীর শাহবাগস্হ বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে “টেকসই অর্থনৈতিক উন্নয়নে আমাদের করণীয় ” শীর্ষক এক আলোচনা, বিজনেস ডাইজেস্ট আইকনিক অ্যাওয়ার্ড প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি,বিচারপতি আবদুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ দুলাল। বিজনেস ডাইজেস্ট সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সদ্য সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ,ডেভেলপারস ফোরাম উত্তরার সাধারণ সম্পাদক ও লিন্নাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, নোয়াখালী জেলা সমিতির সহ-সভাপতি ভিপি শাহজাহান সাত্তার,ই-ক্রয় ডটকম এর ব্যবস্হাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম, এনসা ক্লোথিং এর ব্যবস্হাপনা পরিচালক ইনামুল কবির,ইএফআই এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ আশিকুর রহমান, লাভ দ্যা ওমেন এন্ড চিলড্রেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট রাবেয়া সুলতানা ববি প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ। আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশবরেণ্য ব্যক্তিদের মাঝে বিজনেস ডাইজেস্ট আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন বাংলাদেশ পুলিশ,ঢাকা রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

সফল ব্যবসায়ী,মানবকল্যাণ ও সমাজহিতৈষী হিসেবে বিশেষ অবদানের জন্য বিজনেস ডাইজেস্ট আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেন লিন্নাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক ও ডেভেলপারস ফোরাম উত্তরার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন। সব শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এ বাফেসাপ এর শিশু শিল্পীবৃন্দ গান- নাচ এ দর্শকদের মাতিয়ে তোলে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর