1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শাকিব খানের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

শাকিব খানের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ ২০ মিনিটের জন্য ৩৫ লাখ টাকা নিলেন শাকিব খান
চিত্রনায়ক শাকিব খান। দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক তিনি। শোবিজের সবচেয়ে দামি তারকাও তিনি। সিনেমাতে তার পারিশ্রমি আকাশ ছোঁয়া। এবার বলা চলে একটি পণ্যের প্রচারে অংশ নিয়ে রেকর্ড গড়লেন তিনি। রাজধানীর বনানীতে একটি আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব। অল্প সময়ের জন্য হলেও তার উপস্থিতি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

জানা গেছে, এই আয়োজনে ২০ মিনিট উপস্থিতির জন্য শাকিব খান ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন। এই অংক থেকে জানা গেল, শাকিব খানের প্রতি মিনিটের দাম পৌনে দুই লাখ টাকা।

জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সুপারস্টার মাত্র ২০ মিনিট সময় দিয়েছেন। পেমেন্ট নিয়েছেন ৩৫ লাখ টাকা। কাজটি ছিল একটি ব্র্যান্ড প্রোমোশন। কিন্তু কোথাও সেই ব্র্যান্ডের নাম বা ট্যাগ দেখা যায়নি। সবাই শুধু শাকিবের গোঁফ ও লুকে তাকিয়েছে। সত্যিই ইন্টারেস্টিং। কোন এজেন্সি এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে?’

শাকিব খান নিজে এখনও এই পারিশ্রমিক বা সময়কাল নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে এই খবর নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।

এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার কাজে। এতে তার বিপরীতে আছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। ছবিতে তার লুক নেটিজেনদের নজর কেড়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর