1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জি-মেইলসহ ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

এবার ১৮ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর ই-মেইল অ্যাকাউন্ট এবং এর পাসওর্য়াড ফাঁস হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এর একটা বড় অংশ গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল ব্যবহারকারীদের।

সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় ইমেলপাসওয়ার্ড ফাঁস হওয়ার ঘটনা হিসেবে এটিকে চিহ্নিত করা হচ্ছে। তবে ব্যবহারকারীরা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন, সে জন্য বিশেষজ্ঞরা গুগলের নিজস্ব সার্ভার বা সিস্টেম হ্যাক হয়নি বলে আগাম আশ্বস্ত করেছেন। এই তথ্য ম্যালওয়্যারে আক্রান্ত ব্যক্তিগত কম্পিউটার ও ব্রাউজার থেকে এসেছে, যেখানে ব্যবহারকারীদের লগইন ডিটেলস চুরি করা হয়েছিল বলে তাদের দাবি।

সাইবার ইনসাইডার ও ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, গুগল নিরাপদ থাকলেও সেই তথ্যের পুনর্ব্যবহার এবং বিক্রি হওয়ার বিপদ রয়েছে। ইতিমধ্যেই এই তথ্য ডার্ক ওয়েবে ঘুরছে। অনেক ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। সে ক্ষেত্রে ব্যাঙ্কিং, অনলাইন শপিং বা অফিসের মেইল অ্যাকাউন্টে হ্যাকাররা প্রবেশ করতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, যিনি ‘হ্যাভ আই বিন পনড’ প্ল্যাটফর্মটি পরিচালনা করেন, তিনি জানিয়েছেন এই নতুন ডাটাসেটটির নাম ‘সিন্থিয়েন্ট স্টিলার লগ থ্রেট ডাটা’ এটি কোনো একক ওয়েবসাইট বা সংস্থা থেকে হ্যাক করা হয়নি, বরং সারা বিশ্বের অসংখ্য সংক্রমিত ডিভাইস থেকে সংগ্রহ করা লগ ফাইল থেকে তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে কি না তা জানতে পারবেন। এখানে গিয়ে নিজের ই-মেল আইডি লিখে দিন। তাহলেই ওয়েবসাইটটি আপনাকে জানিয়ে দেবে, ডাটাসেটে আপনার আইডি রয়েছে, নাকি তা ফাঁস হয়ে গিয়েছে।

যদি আপনার সন্দেহ হয় যে আপনার জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে গুগলের ‘সিকিউরিটি চেকআপ’ টুল ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি অপরিচিত ডিভাইসের সন্দেহজনক আচরণ কিংবা থার্ড পার্টি অ্যাপকে চিহ্নিত করতে পারবেন, যেখান থেকে আপনার অ্যাকাউন্টে হামলা হতে পারে। কোনঅ কিছু ‘অদ্ভুত’ মনে হলেই সেটা সরিয়ে ফেলুন। এছাড়া যখনই জানতে পারবেন আপনার ই-মেইল আইডির তথ্য ফাঁস হয়ে গিয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করতে দেরি করবেন না। অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যা অন্য কোথাও ব্যবহার করেননি। ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ চালু করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর