1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইপিবির নতুন ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২০৯ বার পঠিত

বিজ্ঞপ্তি : রপ্তানি উন্নয়ন ব্যুরোর-ইপিবির ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ওয়ার্ল্ড ব্যাংক উইংয়ের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এশিয়া উইংয়ের প্রধানসহ যুক্তরাষ্ট্র ও জাপান উইংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মো. আনোয়ার হোসেন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর (ডিসটিংশনসহ) ডিগ্রি অর্জন এবং ডেনভার বিশ্ববিদ্যালয়ের জোসেফ কোরবেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজে গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর