1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সব জিম্মি ইসরায়েলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি : ইসরায়েলী প্রধানমন্ত্রীর দপ্তর

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

গাজায় আটক সব জিম্মি ইসরায়েলে পৌঁছানোর নিশ্চয়তা পাওয়ার পরই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর।

রোববার জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল মুক্তি পাওয়ার পর সব জিম্মি সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।’

পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় কিছু জিম্মির মরদেহ ফেরত পাওয়ার পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই একসঙ্গে মুক্তি পাবেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে এবারও ঠিক একই পন্থা অবলম্বন করা হবে। হামাস প্রথমে জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। এরপর রেডক্রস তাদের ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলি সেনারা তাদের নিয়ে যাবে দক্ষিণ ইসরায়েলে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় এবং স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এরপর এই জিম্মিদের হেলিকপ্টারে নেওয়া হবে হাসপাতালে। সেখানেই এই জিম্মিরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর