1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কেএনএফ’র ৪৯ সদস্যকে আটক : অস্ত্র ও গাড়ি উদ্ধার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

কেএনএফ’র তাণ্ডব ও ব্যাংক লুটের ঘটনায় বান্দরবানের বিভিন্ন উপজেলায় শুক্রবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনী, বিজিবি, রাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান। গতকাল রুমা উপজেলার বেথেলপাড়া থেকে কেএনএফ’র ৪৯ জন সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া ৭টি দেশি বন্দুক ও একটি চাঁন্দের গাড়িসহ চালককে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১৮ জন নারী সদস্য রয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় আটককৃতদের চারটি বাসযোগে বান্দরবান সদর থানায় আনা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন রায়হান কাজেমী।

এদিকে আইএসপিআর জানিয়েছে, রুমা উপজেলার বেথেলপাড়া থেকে যৌথবাহিনীর অভিযানে ৭টি দেশি বন্দুকসহ কেএনএফ’র সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত পোশাক, ল্যাপটপও উদ্ধার করা হয়। রুমা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল কেএম আরাফাত আমিন জানান, সেনাবাহিনী বেথেলপাড়ায় অভিযান চালিয়ে ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোশাক, ল্যাপটপ, একজোড়া বুট, ১টি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। একই সঙ্গে কেএনএফ’র আরও ২ সদস্যসহ সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার (ক্যাশ)কে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রুমা-থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর গত ২ ও ৩রা এপ্রিল তাণ্ডবের ঘটনায় রুমা-থানচিতে এ পর্যন্ত ৮টি মামলা হয়েছে। লুট হওয়া ব্যাংকগুলো এখনো বন্ধ রয়েছে।

তাণ্ডবের ঘটনায় জড়িতদের ধরতে সেনাবাহিনী-রাব-পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। অভিযান রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার সীমান্ত এলাকায়ও জোরদার করা হয়ছে।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জানান, অভিযানের শুরুতেই থানচি থেকে ৪ জন এবং রুমা থেকে ২ জনকে আটক করা হয়। এর আগে রোববার রাব অভিযানে বান্দরবান সদরের শ্যারণ পাড়া থেকে কেএনএফ’র প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সেনাবাহিনী-রাব-পুলিশের পৃথক অভিযানে এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএনএফ’র তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে আইনশৃংখলা বাহিনীর।

অপরদিকে রুমা, থানচি, রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকদের দীর্ঘলাইন দেখা গেছে। বেড়েছে ভোগান্তিও। তবে জেলা প্রশাসক বলেছেন ভয়ের কোনো কারণ নেই, নিরাপত্তা জোরদার রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর