1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অনন্ত জলিলের সিনেমায় গান গেয়েছিলেন জুবিন গার্গ

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। একাধিক ভাষায় এ সংগীতশিল্পী গান গাইতে পারতেন। এদিকে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’-এর গায়কও ছিলেন জুবিন গার্গ।

জুবিনকে নিয়ে এক সাক্ষাৎকারে আবেগঘন মন্তব্য করেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এই গানটি যে তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে, সে কথা অকপটে স্বীকার করেছেন তিনি।

অনন্ত জলিল বলেন, ‘দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’

প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে অনন্ত জলিল বলেন, ‘সবাই জানে অনন্ত জলিলের গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি ব্যথিত। আমি ঠিক ভুল পারছি না।’

তিনি জানান, তিনে যেখানেই গেছেন যে দেশেই হোক, সেখানের ছেলে-মেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। কিংবা তারা এই গান তাকে নাচ করতে বলেছেন। তার কথায়, ‘জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর