1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় একটি গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির আমহারা অঞ্চলে ভার্জিন মেরি উৎসব চলাকালে হতাহতের এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বে আমহারা অঞ্চলের আরেরতি শহরে এ দুর্ঘটনা ঘটে। সেসময় মেনজার শেনকোরা আরেরতি মারিয়াম গির্জায় বার্ষিক ভার্জিন মেরি উৎসবে যোগ দিতে আসা তীর্থযাত্রীদের ভিড়ের মধ্যে হঠাৎ করেই কাঠের তৈরি অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে পড়ে।

জেলার পুলিশপ্রধান আহমেদ গেবেয়েহু রাষ্ট্রীয় গণমাধ্যম ফানাকে জানান, নিহতের সংখ্যা এখন পর্যন্ত ৩৬ জনে পৌঁছেছে এবং তা আরও বাড়তে পারে। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে প্রায় ২০০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তা আতনাফু আবাতে ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (ইবিসি) বলেন, কিছু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে উদ্ধারকাজের বিস্তারিত তথ্য তিনি জানাননি। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে রাজধানীর হাসপাতালে নেওয়া হয়েছে।

ইবিসির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে ভেঙে পড়া কাঠের স্তূপের মধ্যে মানুষ জড়ো হতে দেখা গেছে। এছাড়া অন্য ছবিগুলোতে গির্জার বাইরের অংশে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত কাঠামো ধসে পড়ার দৃশ্য ধরা পড়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর