1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হংকং ম্যাচের প্রাথমিক তালিকায় হামজা-শামিতসহ ২৮ জন

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের দুই ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হেভিয়ার ক্যাবরেরা ২৮ জনকে ক্যাম্পে ডেকেছেন। আগামীকাল সোমবার অনুশীলন শুরু হবে।

আগেই জানা, এই দুই ম্যাচ খেলার জন্য আসছেন দলের দুই সেরা তারকা হামজা চৌধুরী ও শামিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও।

হামজা চৌধুরী ও শামিত সোমকে রেখেই ঘোষণা করা হয়েছে হংকং ম্যাচের প্রাথমিক দল। হামজা আসবেন ৬ অক্টোবর, ৭ অক্টোবর আসবেন শামিত সোম।

আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ের মাঠে ১৪ অক্টোবর। বাংলাদেশ এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ঢাকায় ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে।

ক্যাম্পে ডাকা পাওয়া ২৮ খেলোয়াড়:

গোলরক্ষক: মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক রায়হান কাজী, মেহেদী হাসান, রহমত মিয়া, মোঃ শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, জায়ান আহমেদ, আব্দুল্লাহ ওমর সজিব।

মধ্যমাঠ: মোঃ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানী, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হামজা চৌধুরী, শামিত সোম।

আক্রমণভাগ: শেখ মোরসালিন, ফাহামেদুল ইসলাম, মোঃ ইব্রাহিম, আল আমিন, মোঃ শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর