1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

অর্থের প্রয়োজন, নারী প্রযোজকের অনৈতিক প্রস্তাবে ‘না’ বলতে পারেননি সাইফ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলো নিয়ে মুখ খুলেছেন বলিউডের সাইফ আলি খান। একটা সময় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবেও তাকে রাজি হতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।

সাইফ জানান, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। তবে শর্ত ছিল, প্রতিবার টাকা নেওয়ার সময় সেই প্রযোজকের গালে দশবার চুমু খেতে হবে।

সাইফ আলি খানকে অটোতে হাসপাতালে নেওয়া সেই চালক কত টাকা পেলেন
সাইফের কথায়, ‘সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিয়েছিলেন। অথচ লোকে ভাবে, আমি আর্থিকভাবে ভাগ্যবান; আসলে তা নয়।’

পতৌদির নবাব মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন সাইফের পথ মসৃণ ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। সাইফ জানান, নব্বইয়ের দশকের প্রথম দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

এদিকে, সাইফকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’-এ। এরপর তাকে পরিচালক প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে, যেখানে তিনি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর