1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টম ক্রুজের সঙ্গে রাত কাটাতে আপত্তি নেই : বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছোটবেলা থেকে হলিউড তারকা টম ক্রুজের ভক্ত পঞ্চাশের এই অভিনেত্রী। তবে সুযোগ পেলে এক রাত তার সঙ্গে কাটাতে আপত্তি নেই আমিশার; সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী।

আমিশা জানান, স্কুলজীবন থেকেই টম ক্রুজকে পছন্দ করেন তিনি। নিজের ঘরে টমের পোস্টার লাগিয়ে রাখতেন, পেন্সিল বাক্সে রাখতেন তার ছবি।

আমিশা বলেন, ‘আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য তার সঙ্গ পেলেও আপত্তি নেই।’

এখনও অবিবাহিত আমিশা। জীবনে অনেক প্রেমপ্রস্তাব পেলেও বিয়ের শর্ত হিসেবে কাজ ছেড়ে দিতে হবে— এমন প্রস্তাব তিনি গ্রহণ করেননি। এ নিয়ে আমিশা বলেন, ‘যারা সত্যি ভালোবাসবে, তারা কাজেও উৎসাহ দেবে।’

২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশার। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘গাদার টু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর