1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সাবার ট্রেলারে ঝড় তুললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

ক্যারিয়ারে বড় পর্দায় ডেবিউ করেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার বাকি রাখে না।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই ছবিটি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।

আগামী ২৬ অক্টোবর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন শেয়ার করেছেন ছবিটের দেড় মিনিটের ট্রেলার। যেখানে ঝড় তুলেছেন তিনি।

ট্রেলার শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘সাবা এটি একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘এই যাত্রায় হেঁটে যান প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন—মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য। আর ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।’

শেয়ার করা ট্রেলারে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা। গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর