1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সুপার ফোরের চার দল চূড়ান্ত, বাংলাদেশের ম্যাচ কবে কখন?

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপপর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের চার দলের নাম আর ম্যাচের সূচি। ফলে শুক্রবার ভারত আর ওমানের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।

আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে পা রেখেছে শ্রীলঙ্কা। এতে বাংলাদেশেরও নিশ্চিত হয়েছে সুপার ফোর, বিদায় হয়ে গেছে আফগানিস্তানের।

সুপার ফোরের চার দল এরই মধ্যে ঠিক হয়ে গেছে। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ।

প্রতি দলের মতো বাংলাদেশ খেলবে বাকি তিন প্রতিপক্ষের বিপক্ষে। ফলে সুপার ফোরে তিনটি ম্যাচ পাবে লিটন দাসের দল।

বাংলাদেশের ম্যাচের সূচি:

• ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই)
• ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই)
• ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই)

*সবগুলো ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর