1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

অবশেষে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হচ্ছে।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

জেলা প্রতিনিধি | রাজশাহী | অবশেষে চালু হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস। রাজশাহী থেকে ভারতের কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন চালু হতে যাচ্ছে। শনিবার (২২ জুন) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে। এদিকে ট্রেন চালুর ঘোষণায় আনন্দ মিছিল করেছে রাজশাহীবাসী।

জানা গেছে, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়। বৈঠক শেষে রাজশাহী ও কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেওয়া হয়। সেই ঘোষণার এক নম্বর রয়েছে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ।

এদিকে রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এটি তার ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনী প্রতিশ্রুতিও।

মেয়র লিটন এ ব্যাপারে বলেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বিমান যোগাযোগ চালু করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি। অবশেষে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। ২২ জুন দিল্লিতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালুর ঘোষণা আসে। এ ট্রেন সার্ভিস চালু হলে রাজশাহী তথা উত্তরাঞ্চলের মানুষেরা ব্যাপকভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা চিকিৎসা নিয়ে ভারতে যান তারা ও তাদের স্বজনরা।

এদিকে রাজশাহী কলকাতা সরাসরি ট্রেন চালু ঘোষণায় আনন্দ মিছিল করেছে রাজশাহীবাসী। রোববার বিকেলে রাজশাহী থেকে সরাসরি কলকাতা ট্রেন চালু করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহীবাসী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন শোভাযাত্রা করেছে জাতীয় শ্রমিক লীগ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর