1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দুবাইয়ে মঞ্চ কাঁপালেন নায়িকা ইধিকা পাল।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব ‌‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’। গতকাল ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে অংশগ্রহণ করবেন দুই বাংলার তারকারা। এতে অংশ নেবেন চিত্রনায়ক নিরব। তার সঙ্গে পারফর্ম করে মঞ্চ মাতান শাকিব খানের ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পাল।

সেখান থেকেই নিরব জানান, ‘দারুণ এক অভিজ্ঞতা হলো। স্টেজ শোতেই খুব ভালো রেসপন্স পেয়েছি দুবাইয়ে আমাদের বাঙালি ভাইবোনের কাছ থেকে। সামনে দুবাইয়ে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবো।
ইধিকার সঙ্গে পারফর্ম প্রসঙ্গে নিরব বলেন, শাকিব ভাইয়ের প্রিয়তমা একটি কালজয়ী গান। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে মঞ্চে আমি পারফর্ম করলাম। প্রবাসী ভাইবোনরা আমাদের দুজনকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন, উপভোগ করেছেন তারা।

ইধিকা সম্পর্কে এ অভিনেতা বলেন, ইধিকা অসাধারণ একজন মেয়ে। আমরা যখন নাচের অনুশীলন করছিলাম তখন সে আমাকে ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল। খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব তার।

বাংলা কার্নিভ্যাল ২০২৪ আয়োজন করেছেন বাংলাদেশঅ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার অনন্য মামুন। এই আয়োজনে চিত্রনায়ক জায়েদ খান, প্রতিক হাসান, প্রীতম হাসানসহ অনেকেই অংশগ্রহণ করেন ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর