1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাউবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক আনিসুর রহমান

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নিয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. আনিসুর রহমান। শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে গাজীপুরের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরে অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। রেজিস্ট্রার দপ্তরের অফিস আদেশ অনুযায়ী, তার এ নিয়োগ কার্যকর হয়েছে আজ থেকে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, অধ্যাপক আনিসুর রহমান একজন নিবেদিত, সৎ ও পরিশ্রমী শিক্ষক-প্রশাসক। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বগুণ ও প্রশাসনিক অভিজ্ঞতা বাউবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সমৃদ্ধ করবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেবার মান বাড়াতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, বিভিন্ন স্কুল ও বিভাগের শিক্ষক এবং কর্মকর্তারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর