1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : এক আহত ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে একটি অভিযানের সময় আহত ফিলিস্তিনিকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় প্রোটোকল লঙ্ঘন করেছে তাদের সেনা সদস্যরা। খবর বিবিসির।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ওই ঘটনা নিশ্চিত করেছে। তারা ওই ঘটনার ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সন্দেহভাজন বলে উল্লেখ করেছে।

আহত ওই ফিলিস্তিনির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা তাকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। কিন্তু ইসরায়েলি সেনারা তাকে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গেছে। সেনাবাহিনী তাকে ধরে তাদের জিপের বনেটের ওপর বেঁধে সে অবস্থায়ই গাড়ি চালিয়ে চলে যায়।

পরবর্তীতে ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়। আইডিএফ বলছে, তারা এই ঘটনার তদন্ত করবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি। তিনি একজন স্থানীয় বাসিন্দা।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, আজ সকালে (শনিবার) ওয়াদি বুরকিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা এর পাল্টা জবাবে গুলি চালায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর নিয়ম-নীতি ভঙ্গ করে সন্দেহভাজন ব্যক্তিকে গাড়ির ওপর বেঁধে রাখা হয়েছে। এই ঘটনার ভিডিওতে যা দেখা গেছে তা আইডিএফের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ঘটনার তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর