1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্তিকর তথ্য প্রচার

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত

সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের নামে একাধিক ভুয়া প্রোফাইল খোলা হয়েছে। এসব প্রোফাইল থেকে নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই, ভবিষ্যতেও এ ধরনের অ্যাকাউন্ট খোলার পরিকল্পনা নেই।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এসব ভুয়া অ্যাকাউন্টের তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে আইএসপিআর। এ ধরনের বিভ্রান্তিমূলক কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর