1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা মারা গেছেন

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার পঠিত

চলে গেলেন বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা। সোমবার (১১ আগস্ট) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বইয়ের দাদার এলাকায় দুই পুত্রের সঙ্গে থাকতেন এ অভিনেত্রী। সিনেমার পর্দায় তিনি বাঁধাধরা নায়ক-নায়িকাদের ‘বোন’ বা ‘প্রিয় বন্ধু’ চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছেন।

বর্ষীয়ান অভিনেত্রী নাজিমার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার চাচাতো বোন জারিন বাবু। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজিমা। তখন তার নাম ছিল বেবি চাঁদ। প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জমিন’। পরিচালক বিমল রায় নিজে আবিষ্কার করেছিলেন নাজিমাকে।

সিনেমায় বড় বোনের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত এ নাজিমা। বিমল রায় পরিচালিত ‘দেবদাস’ সিনেমায় পারোর ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল নাজিমাকে। এরপর তিনি ‘দেবদাস’ অভিনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। ‘বিরাজ বহু’ ছবিতে অভি ভট্টাচার্যের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। রাজ কাপুর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন নাজিমা।

‘অউরত’ ও ‘ডোলি’ সিনেমায় রাজেশ খান্নার সঙ্গেও অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেত্রী। ‘নিশান’ সিনেমায় সঞ্জীব কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়াও ‘অভিনেত্রী’, ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’ সিনেমাতেও অভিনয় করেছিলেন। ‘অ্যায়ে দিন বাহার কে’ সিনেমায় আশা পরেখের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন নাজিমা। ‘অভিনেত্রী’ সিনেমায় হেমা মালিনীর প্রিয় বান্ধবীর চরিত্রে দেখা গিয়েছিল নাজিমাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর