1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কে এম আলমগীর, ফিরোজ আলম ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান পদে কে এম আলমগীর এবং ভাইস-চেয়ারম্যান পদে ফিরোজ আলম নির্বাচিত হয়েছেন। গত ৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় তাদেরকে নির্বাচিত করা হয়।

সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কে এম আলমগীর একজন উদ্যোক্তা এবং বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী। তিনি ১৯৮৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। অধ্যবসায় ও মেধা দিয়ে আলমগীর নিজেকে দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তার প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্লাস্টিক ও পলিমার খাত অন্যতম। তিনি লিরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সম্রাট ইন্ডাস্ট্রিজ, সম্রাট প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, লিরা ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ লিমিটেড, লিরা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লিরা ডোরস লিমিটেড, বারি প্লাস্টিক লিমিটেড এবং সাজ করপোরেশন নামক সংস্থাগুলির সাথেও যুক্ত আছেন। তিনি সোহাগ পল্লী রিসোর্টেরও মালিক।

আলমগীর অল কমিউনিটি ক্লাব লিমিটেডের এক যুগেরও বেশি সময় ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের পরিচালক, এফবিসিসিআই এর সদস্য। তিনি বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতির সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।

ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ফিরোজ আলম দীর্ঘ ২৫ বছর যাবৎ গার্মেন্টস ব্যবসায় নিয়োজিত আছেন। তিনি তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে ধারাবাহিকভাবে ব্যবসায়িক ক্ষেত্রে নিজেকে সাফল্যের দিকে পরিচালিত করছে। ফিরোজ আলম তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথে নিয়ে তুসুকা গ্রুপ প্রতিষ্ঠা করেন, যেখোনে তিনি পরিচালক হিসাবে আছেন। তুসুকা গ্রুপটি ১০০% রফতানিমুখী পোশাক কারখানা। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় উৎপাদনকারী পোশাক কারখানার মধ্যে অন্যতম।

ফিরোজ আলম তার ব্যবসা কেবল পোশাক শিল্পের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তিনি বেসরকারী খাতে বিমান সংস্থায় প্রবেশ করে তার উদ্যোক্তা পরিধি আরও বিস্তৃত করেন। ২০১৮ সালে তিনি নভো এয়ার এর সাথে যুক্ত হন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। পরবর্তীকালে তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসিতে পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহন করেন।

ফিরোজ আলম গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর একজন পরিচালক এবং নিকুঞ্জ সোসাইটির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।

ফিরোজ আলম বিভিন্ন সামাজিক ক্লাব, বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং ফুটবল সমিতির সাথেও জড়িত। তাছাড়া, উত্তরা ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর