1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট-২০২৫ পুরস্কার অর্জন করেছে এনআরবিসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এর কাছ থেকে মর্যাদাপূর্ণ এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট-২০২৫ পুরস্কার গ্রহণ করেন। বাংলাদেশের ডিজিটাল পেমেন্টস খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে ভিসার বাংলাদেশ ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মন্তব্য করে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, আমরা আমাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণ করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছি, যার মাধ্যমে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা অচিরেই এর বিস্তৃত সুবিধা গ্রহণ করতে সক্ষম হবেন। ফলে দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও সুবিধা বাড়ানোর ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যাপক ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর