1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শুল্ক কমায় কৌশলে এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে : আসিফ ইব্রাহিম

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম বলেছেন, শুল্ক কমায় একটি নতুন সুযোগও তৈরি হয়েছে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার জন্য।

তৃতীয় দফার আলোচনা শেষে ১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় জাগো নিউজকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল আলোচনার পর বাংলাদেশের রপ্তানির ওপর ২০ শতাংশ চূড়ান্ত শুল্ক রপ্তানিকারকদের কিছুটা স্বস্তি দিয়েছে। যেহেতু অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে বাংলাদেশ এখন রপ্তানি বাজারকে আরও বৈচিত্র্য করার সুযোগ পাচ্ছে। এই শুল্ক নতুন প্রযুক্তি, উন্নত মান ও টেকসই পোশাকের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে।

তিনি আরও বলেন, দক্ষতা, ডিজাইন ও প্রযুক্তিতে বিনিয়োগ করলে পোশাকখাত প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। সঠিক পরিকল্পনায় এই পরিস্থিতি বাংলাদেশের পোশাক শিল্পকে আরও আধুনিক, উদ্ভাবনী ও বিশ্বমানের করে তুলতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর