1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সর্বজনীন পেনশন স্কিম সুবিধা সবার নেয়া উচিত : ওয়াসিকা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পঠিত

বিডি ডেস্ক :

নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পেনশন স্কিম চালু করেছেন। এ সুবিধা সবার নেওয়া উচিত।

চট্টগ্রামের আনোয়ারায় শনিবার বারুণী স্নান উদযাপন পরিষদ আয়োজিত ‘মহাপবিত্র বারুণী স্নান’ উৎসবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, সবার কল্যাণ বিবেচনায় সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে এই স্কিমের সুবিধা নেওয়ার উচিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর উন্নয়নেও নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাই যেন উন্নয়নের আওতায় আসে, এটাই সরকারের লক্ষ্য। বঙ্গবন্ধু টানেল দক্ষিণ এশিয়ার প্রথম টানেল, যা প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তার ফসল। আনোয়ারা-কর্ণফুলী তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের উন্নয়নে বর্তমান সরকার সদা সচেষ্ট।

তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ধর্মীয় উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে অংশগ্রহণ করা বাঙালির বৈশিষ্ট্য। বারুণীর স্নান উদযাপন এ অঞ্চলের প্রায় দেড়শ বছরের পুরোনো ঐতিহ্য।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ড. নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল, স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী, বারুণী স্নান উদযাপন পরিষদের নেতারাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পর কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল ভাঙন ও বেড়িবাঁধ, চরপাথরঘাটা নয়াহাট ব্রিজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় অনকোলজি বিভাগের রোগীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ এবং চট্টগ্রাম নগরীর বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর