1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক

ক্রীড়া প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

এশিয়ান কাপ সামনে রেখে ইউরোপের দেশ তুরস্কের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ ম্যাচটি হবে।

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাইয়ের প্রথম সপ্তাহে তুরস্ক গিয়েছিলেন। তখন তিনি দেশটির ফুটবল ফেডারেশনের কাছে দুই দেশের নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই এ প্রীতি ম্যাচটি হবে।

ম্যাচটি ঠিক কবে আয়োজন হবে, তা এখনো ঠিক হয়নি। কিরণ বলেন, এ বিষয়ে আমাদের সভাপতি আলোচনা করছেন। তিনি বলেছেন, তুরস্ক ঢাকায় আসবে। আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে ম্যাচটি হবে।

বাংলাদেশের মেয়েদের ইউরোপের দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তুরস্কের বিপক্ষে ম্যাচটি খেললে এশিয়ান কাপের আগে অন্যরকম অভিজ্ঞতা হবে আফঈদা-ঋতুপর্ণাদের।

আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার শীর্ষ ১২ দলের মধ্যে থেকে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে।

দক্ষিণ এশিয়ার দুটি দেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ ও ভারত এই উপমহাদেশের প্রতিনিধিত্ব করবে। ভারতের মেয়েরা এর আগে ৯ বার এশিয়ান কাপ খেলেছে। বাংলাদেশের মেয়েদের হবে অভিষেক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর